সারা বাংলা খুলনা যশোর
যশোরে টেলিটক অফিসে দুঃসাহসিক চুরি
২৬ বাংলা টিভি 02-Apr-2026 38
যশোরে টেলিটক অফিসে দুঃসাহসিক চুরি
স্টাফ রিপোর্টার।।
যশোর শহরে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের একটি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগেজানা গেছে, যশোর শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত টেলিটক অফিসের ইনচার্জ সেলিম রেজা পহেলা এপ্রিল বিকাল ৫টার দিকে নিয়ম অনুযায়ী অফিস বন্ধ করে সহকর্মীদের নিয়ে চলে যান। পরবর্তীতে রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অফিসের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
ভেতরে ঢুকে দুর্বৃত্তরা আলমারির তালা ভেঙে নগদ ২০ হাজার ৩শ টাকা, একটি পানির মোটর এবং এসির পাইপ চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে অফিস খোলার সময় চুরির বিষয়টি ধরা পড়ে। পরে অফিসের ইনচার্জ মোঃ সেলিম রেজা যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
news@26banglatv.com