Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

সেবার মান ফেরাতে একাট্টা নড়াইলের দুই এমপি, শিগগিরই চালু হচ্ছে ২৫০ শয্যা

২৬ বাংলা টিভি   02-Apr-2026   41

Photo

সেবার মান ফেরাতে একাট্টা নড়াইলের দুই এমপি, শিগগিরই চালু হচ্ছে ২৫০ শয্যা


নড়াইল প্রতিনিধি: 
নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও দীর্ঘদিনের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছেন জেলার দুই সংসদ সদস্য। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুর ২টার দিকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু হঠাৎ হাসপাতালটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে দুই সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। তারা রোগীদের চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং হাসপাতালের পরিচ্ছন্নতাসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য আমরা দুই জন প্রতিনিধি সমন্বিতভাবে কাজ করছি। সাধারণ মানুষ যাতে সঠিক চিকিৎসা পায় এবং হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি পায়, সে লক্ষ্যে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন, “ডাক্তার ও স্টাফ সংকট এখানকার দীর্ঘদিনের সমস্যা। ইতোমধ্যে আমি এবং নড়াইল-১ আসনের বড় ভাই বিশ্বাস জাহাঙ্গীর আলম স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। নড়াইলে ২৫০ শয্যার ভবন প্রস্তুত থাকা সত্ত্বেও জনবল সংকটে তা চালু করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন আমাদের আশ্বস্ত করেছেন যে, এই সংকট নিরসনে তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।”
এ সময় জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আব্দুল গাফ্ফার, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন এবং নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান লিটুসহ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, দুই জনপ্রতিনিধির এই তৎপরতায় দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ হবে এবং নড়াইলবাসী পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পাওয়ার পথ সুগম হবে।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত