সারা বাংলা খুলনা যশোর
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: মাদক দ্রব্যসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল উদ্ধার, আটক ২
২৬ বাংলা টিভি 01-Apr-2026 48
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: মাদক দ্রব্যসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল উদ্ধার, আটক ২
স্টাফ রিপোর্টার।। বর্ডার গার্ড বাংলাদেশ
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২ জন আসামীসহ মাদকদ্রব্য ও বিপুল পরিমান অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে।
বিজিবি'র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৩৯৭৩ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ১৪২ টি শাড়ী, ৩ কেজি জিরা, ২ টি মোবাইল, ৬ কেজি কিসমিস, ৫৭২৯ টি খাদ্য সামগ্রী, নগদ ৯ হাজার ৬১০ টাকা, ১২ হাজার ১২ টি চকলেট এবং ৬ হাজার ৬৫৭ টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
news@26banglatv.com