Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৃথক অভিযানে দুটি স্থান থেকে অবৈধ ভাবে মজুদ করা ২১ শ লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমান আদালতের জরিমান

২৬ বাংলা টিভি   01-Apr-2026   25

Photo

সিরাজগঞ্জে পৃথক অভিযানে দুটি স্থান থেকে অবৈধ ভাবে মজুদ করা ২১ শ লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমান আদালতের জরিমান


 সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জে পৃথক অভিযানে দুটি স্থান থেকে অবৈধভাবে মজুদ করা ২১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। 
বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলার সলংগার চরিয়া ও রায়গঞ্জে  এই অভিযান চালানো হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার উল্লাপাড়া উপজেলা সলঙ্গার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে তেলের দোকানের অবৈধ ভাবে পাম্প বসিয়ে তেল মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে ১ হাজার লিটার ডিজেল জব্দ করেছি একই ভাবে রায়গঞ্জে দুটি পানির ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ১১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।  দুই স্থান থেকে দুজন কে আটক করা হয়েছে। দুটি স্থানেই  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুল ইসলাম এবং সলঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত