Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   01-Apr-2026   32

Photo

নড়াইলে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি:
নড়াইলের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং জেলাকে অপরাধমুক্ত করার প্রত্যয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার । বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশের একার পক্ষে সকল অপরাধ নির্মূল করা সম্ভব নয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তবে নড়াইলকে একটি আদর্শ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা সহজ হবে। জেলায় মাদকের বিস্তার রোধ এবং উদীয়মান ‘কিশোর গ্যাং’ কালচার বন্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা জানানো হয়। শহরের যানজট নিরসন এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় নড়াইল প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে জেলার বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলার উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত