Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৩ জন । মৃতের সংখ্যা বাড়তে পারে

২৬ বাংলা টিভি   13-Oct-2025   47

Photo

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৩ জন । মৃতের সংখ্যা বাড়তে পারে


চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও বাড়ীতে  চিকিৎসাধীন রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে। 

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কয়েকজন মিলে মদ (স্পিরিট) পান করেন। এরপর শনিবার থেকে একে একে পাঁচজনের মৃত্যু হয়। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। রবিবার সন্ধ্যার পর ঘটনা জানাজানি হয়। গত মধ্যরাত অবধি অসুস্থদের খোঁজে বাড়ী বাড়ী তল্লাসি করে পুলিশ। মৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্দি গ্রামের খেদের আলী, খেজুরা গ্রামের মাছ ব্যবসায়ী সেলিম, পিরোজখালির ভ্যানচালক লালটু, শংকরচন্দ্র গ্রামের শ্রমিক শহীদ, ডিঙ্গেদহ গ্রামের মিলশ্রমিক সামির এবং এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার শ্রমিক লালটু। মারা যাওয়া সবাই নিম্নআয়ের পেশাজীবী। 

স্থানীয়দের অভিযোগ ডিঙ্গেদহ বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি মদ বিক্রি হলেও প্রশাসনের কার্যকর নজরদারি নেই। 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, অ্যালকোহলিক পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুলিশি তদন্ত চলছে।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত