Logo
মঙ্গলবার | ২৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

প্রেমিকাকে হত্যার পর টুকরো টুকরো করে ফ্রিজে রাখলেন প্রেমিক

২৬ বাংলা টিভি   31-Mar-2026   58

Photo

প্রেমিকাকে হত্যার পর টুকরো টুকরো করে ফ্রিজে রাখলেন প্রেমিক


আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, চিন্তাদা রবীন্দ্র নামে এক যুবক তার প্রেমিকাকে হত্যার পর দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর নিহত তরুণীর দেহ থেকে মাথা, হাতসহ বিভিন্ন অঙ্গ আলাদা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, সম্প্রতি রবীন্দ্রের স্ত্রী তার বাবার বাড়ি বেড়াতে যায়। সেইসময় রবীন্দ্র তার প্রেমিকা পলিপাল্লি মৌনিকাকে নিজ বাড়িতে ডাকেন। তবে মৌনিকা তার বাড়িতে আসলে দুইজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এতে একপর্যায়ে মৌনিকাকে হত্যার পর তার শরীর কয়েক টুকরা করেন রবীন্দ্র।

এনডিটিভি জানিয়েছে, ৩০ বছর বয়সী রবীন্দ্র ভারতের নৌ বাহিনীর একজন কর্মকর্তা। ২০২১ সালের ডেটিং অ্যাপে ৩১ বছর বয়সী মৌনিকার সঙ্গে প্রথম কথা হয় রবীন্দ্রের। এরপর বিভিন্ন জায়গায় দেখা করেন তারা। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয় এবং তারা পার্ক, থিয়েটারে দেখা করতেন। 

কয়েক সপ্তাহ আগে রবীন্দ্রের স্ত্রী তার বাবার বাড়িতে যায়। এই সুযোগে প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাতে গত রোববার মৌনিকাকে নিজ বাড়িতে ডেকে নেয় রবীন্দ্র। তবে সেদিন সন্ধ্যার মধ্যে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়। পুলিশ বলছে, রবীন্দ্র মৌনিকাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর অনলাইন থেকে একটি ছুরি কিনে নেয় রবীন্দ্র। 

প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, ছুরি দিয়ে মৌনিকার মাথা, হাত, পা বিচ্ছিন্ন করেন রবীন্দ্র। এরপর ট্রলি ব্যাগে মৌনিকার পা ঢুকিয়ে নেয় রবীন্দ্র। এ ছাড়া কিছু অংশ ফ্রিজে রেখে দেয়।   

পরবর্তীতে রবীন্দ্র থানায় হাজির হন এবং তার দোষ স্বীকার করেন। রবীন্দ্র দাবি করেন, সম্পর্ক চলাকালীন মৌনিকা তার কাছ থেকে সাড়ে তিন লাখ রুপি নিয়েছে এবং বারবার ভয় দেখায় যে সম্পর্কের কথা তার স্ত্রীকে বলে দেবেন। 

পুলিশ জানিয়েছে, নিহত তরুণী ও অভিযুক্তের মধ্যে সম্পর্কের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার ভয় এবং টাকার বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়েই তাদের মধ্যে একাধিকবার বিরোধ তৈরি হয় বলে ধারণা করছে তদন্তকারীরা।

পুলিশ আরও জানিয়েছে, পুরো ঘটনার পেছনের কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত কাজ চলছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত