Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বিদ্যুৎ মন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আমির হামজার বিরুদ্ধে মামলার আবেদন

২৬ বাংলা টিভি   30-Mar-2026   28

Photo

বিদ্যুৎ মন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আমির হামজার বিরুদ্ধে মামলার আবেদন


নিউজ ডেস্ক:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলার আরজি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার আবেদন অনুযায়ী, ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্মানিত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যকে ঘিরে মুফতি আমির হামজা প্রকাশ্যে তাকে ‘নাস্তিক’ বলে আখ্যা দেন, যা তার ব্যক্তিগত ও ধর্মীয় ভাবমূর্তিতে আঘাত হানে বলে অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবীরা বলেন, এমন অবমাননাকর মন্তব্য শুধু একজন ব্যক্তিকেই নয়, সমাজের সাধারণ মানুষকেও ক্ষুব্ধ করেছে। দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এই মামলায় আসামির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত