Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

৬১৩ কোটি টাকার ইসরাইলি ড্রোন ধ্বংস করেছে ইরান

২৬ বাংলা টিভি   30-Mar-2026   20

Photo

৬১৩ কোটি টাকার ইসরাইলি ড্রোন ধ্বংস করেছে ইরান


আন্তর্জাতিক ডেস্ক

ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী ইসরাইলের পাঁচটি অত্যাধুনিক হার্মিস ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। প্রতিটি ড্রোনের বাজারমূল্য প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১২২ কোটি টাকারও বেশি। সে হিসাবে পাঁচটি ড্রোনের মোট মূল্য দাঁড়ায় ৬১৩ কোটি টাকার বেশি।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানায়।

সোমবার (৩০ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ খবর প্রকাশ করে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, শনিবার (২৮ মার্চ) দেশের দক্ষিণ উপকূলে আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের বাসিজ ইউনিট এবং হরমুজগান প্রদেশের স্থানীয়দের সহায়তায় এই পাঁচটি হার্মিস ড্রোন ভূপাতিত করা হয়।

তাসনিম নিউজের তথ্যমতে, চলমান সংঘাতে ফেব্রুয়ারির শেষ দিক থেকে এ পর্যন্ত প্রায় ১৪০টি মার্কিন-ইসরাইলি ড্রোন ধ্বংস করেছে ইরান। পাশাপাশি শত্রুপক্ষের একাধিক উন্নত এফ-জেনারেশন যুদ্ধবিমানও ধ্বংসের দাবি করা হয়েছে, যার সংখ্যা এখন দুই অঙ্কে পৌঁছেছে।

ধ্বংস হওয়া ড্রোনগুলো হার্মিস ৯০০ মডেলের, যা ইসরাইলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস তৈরি করে। এগুলো মূলত দীর্ঘ সময় আকাশে থেকে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়।

সামরিক বিশেষজ্ঞদের মতে, প্রতিটি হার্মিস ড্রোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ১২২ কোটি টাকার বেশি।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত