Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা সিলেট মৌলভীবাজার

তেলের ডিপোতে বিজিবি মোতায়েন নিরাপত্তা জোরদার

২৬ বাংলা টিভি   28-Mar-2026   55

Photo

তেলের ডিপোতে বিজিবি মোতায়েন নিরাপত্তা জোরদার


চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলার তিনটি প্রধান তেলের ডিপোতে নিরাপত্তা জোরদার করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে যেন সীমান্ত দিয়ে কোনোভাবেই অবৈধভাবে তেল পাচার না হয়, সে লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা এই তিনটি তেলের ডিপোতে ছয়জন করে বিজিবি সদস্য সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। ডিপোগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে অতিরিক্ত নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, তেলের পাম্পগুলোতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিভিন্ন তেলের পাম্পের মালিক, বিজিবি এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল পদ্মা ডিপোর ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান বলেন, বিজিবি মোতায়েনের ফলে তারা এখন অনেক বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তিনি জানান, তেলের তেমন কোনো ঘাটতি নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে কিছুটা সময় নিয়ে বিতরণ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এ উদ্যোগে এলাকায় তেল সরবরাহ ও নিরাপত্তা পরিস্থিতি আরও স্থিতিশীল থাকবে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত