Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ফেঁসে যাচ্ছেন প্রধান শিক্ষক

২৬ বাংলা টিভি   13-Oct-2025   39

Photo

ফেঁসে যাচ্ছেন প্রধান শিক্ষক


অনলাইন ডেস্ক:

নিজের নিয়োগ নিয়ে ফেঁসে যাচ্ছেন ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর কুলফাডাঙা (এম,কে) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন। তার বিরুদ্ধে শোকজ নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এমকে মাধ্যমিক বিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান বিপ্লব গত ১৬ জুন প্রধান শিক্ষক মহিউদ্দীনের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি ও নানা অপকর্মের অভিযোগ লিখিত অভিযোগ করেন। ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের নির্দেশে বিষয়টি তদন্ত হয়।

জেলা প্রশাসকের নির্দেশনা পেয়ে ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান অভিযোগ তদন্ত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে তদন্ত প্রতিবেদন পাঠান। তদন্ত প্রতিবেদনে ৮টি অভিযোগের মধ্যে ৭টি মিথ্যা প্রমানিত হলেও প্রধান শিক্ষকের নিয়োগে দুর্নীতির অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়।  

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষকা কর্মকর্তা ( মাধ্য-১) মোঃ নাজিম উদ্দীন সাক্ষরিত গত ১৭ সেপ্টম্বর ১৬১২ নং স্মারকে এক চিঠিতে উল্লেখ করা হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর কুলফাডাঙা (এম,কে) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীনের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিস তদন্ত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছেন। 

উক্ত প্রতিবেদনে ৮টি অভিযোগের মধ্যে ৭টি প্রমানিত হয়নি। ৮ নং অভিযোগ প্রমাণিত হওয়ায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালার ২০২১ এর ১৮ (১) ধারা মোতাবেক কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে না তা পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে প্রেরণ করতে হবে। 

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষকা কর্মকর্তা ( মাধ্য-১) মোঃ নাজিম উদ্দীন, ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। তবে ফাইল দেখে বিস্তারিত বলা যাবে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত