Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

ছিনতাইকারীর গুলিতে আর এক ছিনতাইকারী নিহত

২৬ বাংলা টিভি   27-Mar-2026   42

Photo

ছিনতাইকারীর গুলিতে আর এক ছিনতাইকারী নিহত


খুলনা প্রতিনিধি:

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট এলাকায় এক নগদ ও বিকাশ এজেন্টকে ছিনতাইকালে এক ছিনতাইকরীর গুলিতে নিজেদের দলের এক সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাগর (৩০)। তিনি দিঘলিয়ার সদর ইউনিয়নের দেয়াড়া কলোনির বাসিন্দা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে দিঘলিয়া উপজেলার স্টিমারঘাট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খুলনা জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী (শুভ্র) বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গতকাল রাতে তাহিদুল (২৮) দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে চারজনের একটি সশস্ত্র ছিনতাইকারী দল তাঁর পথ রোধ করে। তারা অস্ত্রের মুখে তাহিদুলকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় তাহিদুল টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন ছিনতাইকারী দলের এক সদস্য গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই দলেরই এক সদস্যের গায়ে লাগে।

গুরুতর আহত অবস্থায় ওই ছিনতাইকারীকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ছিনতাইকারিদের মারধরে আহত তাহিদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত