Logo
বুধবার | ১৭ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে ইউএনও খাদিজা আক্তারের বিদায়, আসছেন নতুন ইউএনও সাজ্জাদ হোসেন,চলছে স্বাগত প্রস্তুতি

২৬ বাংলা টিভি   27-Mar-2026   31

Photo

মহেশপুরে ইউএনও খাদিজা আক্তারের বিদায়, আসছেন নতুন ইউএনও সাজ্জাদ হোসেন,চলছে স্বাগত প্রস্তুতি


ঝিনাইদহ প্রতিনিধি:

২৬ মার্চ মহেশপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর উত্তম খেতাব প্রাপ্ত শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবমাননা করায বিএনপির নেত্রীবৃন্দ স্থান ত্যাগ পরে বিকালে পৌর বিএনপির সভাপতি এ্যাড, আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে ইউএনওর বিরুদ্ধে এক অবস্থান কর্মসূচি সমাবেশ পালন করা হয়। 

এঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারকে প্রশাসনিক ভাবে স্টান্ড রিলিজ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ও নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিতে যাচ্ছেন মোঃ সাজ্জাদ হোসেন।

সততা, দক্ষতা ও মানবিক গুণাবলির জন্য পরিচিত এই কর্মকর্তা এর আগে বাগেরহাটের চিতলমারী উপজেলায় সফলতার সঙ্গে দায়িত্ব্য পালন করেছেন। ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা কর্মজীবনের শুরুতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে খুলনার রূপসা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে দায়িত্ব পালন শেষে ২০২৪ ইং সালের ১৪ আগস্ট চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। তার পেশাগত দক্ষতা ও সুনামের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে মহেশপুরে বদলি করেছে। নতুন ইউএনওকে স্বাগত জানাতে ইতোমধ্যে মহেশপুরে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত