Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কৃষকদল নেতার মৃত্যু স্ট্রোকে, দাবী জামায়াতের

২৬ বাংলা টিভি   26-Mar-2026   26

Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কৃষকদল নেতার মৃত্যু স্ট্রোকে, দাবী জামায়াতের


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ:

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পারিবারিক কলহের জেরে সংঘর্ষের সময় স্ট্রোক জনিত কারণে কৃষকদল নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে জামায়াত। বৃহস্পতিবার বিকেলে হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া কে কেন্দ্র করে একই পরিবারের মধ্যে বিরোধের জের ধরে সৃষ্ট মারামারিতে হরিণাকুন্ডুর কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মৃত্যুবরণ করেন। এ ঘটনার সঙ্গে জামাতের কোন সংশ্লিষ্টতা নেই। কিন্তু বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজনৈতিক রং মাখিয়ে কিছু নিরীহ মানুষের বাড়ি ঘর ভাংচুর এবং অগ্নি সংযোগ করেছে বলে অভিযোগ করেন জামায়াতের নেতৃবৃন্দ।

বুধবার সকালে হরিণাকুন্ডু উপজেলার ভাতুলিয়া গ্রামের স্থানীয় জামায়াত নেতা প্রবাসি মোতালেব হোসেনের সন্তান হলে তার ছবি দিয়ে পোস্ট দেয়। সেখানে যুবদল নেতা সাইদুর রহমান বিটু আলহামদুলিল্লাহ বলে কমেন্টস করে। সেই কমেন্টসে স্থানীয় এক যুবক বাজে মন্তব্য করে। এ নিয়ে সন্ধ্যায় গ্রামের একটা চায়ের দোকানে দুই পক্ষের বাকবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে আবুল কাশেমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত