Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে ক্যাফে নুর হোটেলে পচা-বাসি খাবার, লাখ টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   25-Mar-2026   30

Photo

যশোরে ক্যাফে নুর হোটেলে পচা-বাসি খাবার, লাখ টাকা জরিমানা


স্টাফ রিপোর্টার।। 

যশোর শহরের আরএন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে হোটেলটির ফ্রিজে বাসি মাংস ও পচা খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন এবং সর্বত্র তেলাপোকার উপস্থিতি পায় ভোক্তা অধিদপ্তর। 

অভিযানে  সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিরিয়ানি তৈরির উপকরণে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বা মেয়াদোত্তীর্ণের তথ্য উল্লেখ ছিল না। একই সঙ্গে পোড়া তেল ব্যবহারের বিষয়টিও নিশ্চিত প্রমাণ পেয়েছে , যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি।

যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে ওই হোটেলের বিরিয়ানি খেয়ে কয়েকজন অসুস্থ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসলে বুধবার সকালে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, ৩৭ ধারায় ২৫ হাজার টাকা এবং নিরাপদ খাদ্য পরিবেশনে ব্যর্থতার দায়ে আরও ২৫ হাজার টাকা—মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় হোটেলের মালিক মুকুল হোসেন বকুলকে সতর্ক করা হয়েছে। অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও পুলিশের সদস্যরা অংশ নেন।


news@26banglatv.com


© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত