Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইল রেল স্টেশনে ব্যবসায়ীদের নিকট চাঁদা আদায়কালে ২ চাঁদাবাজ আটক

২৬ বাংলা টিভি   24-Mar-2026   139

Photo

নড়াইল রেল স্টেশনে ব্যবসায়ীদের নিকট চাঁদা আদায়কালে ২ চাঁদাবাজ আটক


নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল রেল স্টেশন এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের টহল দল। গত ২২ মার্চ রাতে নড়াইল রেল স্টেশনের উত্তর পাশে গাড়ি পার্কিং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নড়াইল সদরের কাগদী পাড়ার নিজাম মোল্যার ছেলে মো: জাকির হোসেন (৩০) এবং লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের আব্দুস সবুর শেখের ছেলে শেখ রাশেদুল ইসলাম (৩৪)। এদের মধ্যে শেখ রাশেদুল ইসলাম বাংলাদেশ রেলওয়ের একজন পরিচ্ছন্নতা কর্মী (সরকারি কর্মচারী) হিসেবে দায়িত্বরত বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী চটপটি বিক্রেতা সজল মল্লিকসহ অন্যান্য দোকানিদের নিকট গত ২১ মার্চ থেকে জন প্রতি ২০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল এই চক্রটি। ২২ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে পুনরায় চাঁদা আদায় করতে গেলে দায়িত্বরত সেনাবাহিনীর টহল দল তাদের হাতেনাতে আটক করে।
এ সময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুল আউয়াল এবং পুলিশের এসআই সুকান্ত বিশ্বাসের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে জাকির হোসেনের নিকট থেকে ৩,৭০০ টাকা এবং রাশেদুল ইসলামের নিকট থেকে ২,০৭০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ব্যবসায়ীদের নিকট থেকে প্রায় ১০,০০০ টাকা চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে।
নড়াইল সদর থানায় গত ২৩ মার্চ সজল মল্লিক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা (মামলা নং- ১৭) দায়ের করেন।  ২৪ মার্চ আসামিদের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীদে জামিনের আবেদন করিলে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তা না মঞ্জর করেন। 
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাদাবাজ  মো: জাকির হোসেন ও রাশেদুল ইসলাম কথিত বি এন পি নেতা মফিজ জমাদ্দারের লোক বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে মফিজ জমাদ্দারের মুঠোফোনে যোগাযোগ করিলে তিনি বলেন, নড়াইল ষ্টেশন এলাকা তিনি রেলওয়ে থেকে ইজারা নিয়েছেন, তবে সহকারী  নড়াইল ষ্টেশন মাষ্টার মানিক কুমার সরকার বলেন, নড়াইল ষ্টেশন এলাকা ইজারা সম্পকে তিনি কিছু জানেন না। নাম প্রকাশে অনিচ্ছুক নড়াইল ষ্টেশনের এক কর্কর্া জানান,, প্রতিদিন সন্ধ্যার পর ষ্টেশন এলাকার ওভার ব্রীজের উপর লক্ষ লক্ষ টাকার মালামাল আছে তা চুরি করছে, রাতের আধারে লীফ্টের মালামাল খুলে নিয়ে যাচ্ছে। দেখার কেউ নাই।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত