Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ভারতে কারাভোগ শেষে ফিরলো শিশুসহ ৩৩ বাংলাদেশী নারী-পুরুষ

২৬ বাংলা টিভি   22-Mar-2026   41

Photo

ভারতে কারাভোগ শেষে ফিরলো শিশুসহ ৩৩ বাংলাদেশী নারী-পুরুষ


বেনাপোল প্রতিনিধি : 

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৪ শিশুসহ ৩৩ বাংলাদেশী নারী-পুরুষ। রবিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৫টার সময় দু’দেশের ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ইমিগ্রেশন সুত্রে জানা যায়, ভারতের চেন্নাইয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ৪ শিশুসহ ৩৩ নারী-পুরুষকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। তারা বিভিন্ন সময় দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আসায় ভারতে যায়। পরে সে দেশের চেন্নইয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে থাকে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদেও আটক করে জেল হাজতে পাঠায়। আজ দু’দেশের ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠায়।
 

জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া অফিসার সফিকুল ইসলাম বলেন, দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় তাঁরা ভারতে যান। চেন্নাইয়ে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় তাঁরা ভারতীয় পুলিশের হাতে আটক হন। সেখান থেকে একটি বেসরকারি সংস্থা তাঁদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সৈয়দ মোর্তজা আলী জানান, অনুপ্রবেশকারী হিসেবে ভারতে আটক ছিলেন শিশুসহ বাংলাদেশী ৩৩ নারী-পুরুষ। দুই দেশের ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বেনাপোল বন্দর থানায় তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত