সারা বাংলা খুলনা ঝিনাইদহ
পিআরসহ ৫ দফা দাবীতে ঝিনাইদহে জামায়াতের র্যালী ও স্মারকলিপি পেশ
২৬ বাংলা টিভি 12-Oct-2025 49
পিআরসহ ৫ দফা দাবীতে ঝিনাইদহে জামায়াতের র্যালী ও স্মারকলিপি পেশ
ঝিনাইদহ প্রতিনিধি:
জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে ঝিনাইদহে র্যালী ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি বেশ করেছে জামায়াত।
রোববার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি ঝিনাইদহ—চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তাদের দাবী সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেস্টা বরাবর পেশ করেন। এর আগে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর, নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারী অধ্যাপক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবী জানান। সেই সাথে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুনীর্তির দৃশ্যমান বিচারের দাবী জানান।
news@26banglatv.com