Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলনে জরিমানা, সড়ক আইনে আরও ৪ জন দণ্ডিত

২৬ বাংলা টিভি   19-Mar-2026   34

Photo

কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলনে জরিমানা, সড়ক আইনে আরও ৪ জন দণ্ডিত


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে আরও চারজনকে দণ্ডিত করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সুন্দরপুর (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান চালিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কালীগঞ্জ পৌরসভার ঈশ্বরবা এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে চারজনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলনে জরিমানা, সড়ক আইনে আরও ৪ জন দণ্ডিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে কৃষিজমি ও আশপাশের অবকাঠামো হুমকির মুখে পড়ে। তাই এসব অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যবহার বাধ্যতামূলক, এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত