Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা: শৈলকুপায় চাঞ্চল্য, অভিযুক্ত পলাতক

২৬ বাংলা টিভি   19-Mar-2026   39

Photo

ঝিনাইদহে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা: শৈলকুপায় চাঞ্চল্য, অভিযুক্ত পলাতক


নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে ১২ বছর বয়সী এক শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত যুবক রেশাদ (১৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলহরি গ্রামের আজগার আলীর ১২ বছর বয়সী কন্যা লুপা খাতুনের (ছদ্মনাম) ওপর লোলুপ দৃষ্টি পড়ে একই গ্রামের সাহেব আলীর ছেলে রেশাদের। অভিযোগ উঠেছে, বিভিন্ন সময় প্রলোভন ও কৌশলে শিশুটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে ওই যুবক।

সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন ও অসুস্থতা লক্ষ্য করলে পরিবারের সন্দেহ হয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে জানা যায়, শিশুটি বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ফুলহরি গ্রামসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত রেশাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এলাকাবাসীর অভিযোগ, সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন দুঃসাহস দেখাচ্ছে অপরাধীরা।

ভুক্তভোগী শিশুটির পিতা আজগার আলী কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার অবুঝ মেয়েটার জীবন যারা নষ্ট করেছে, আমি তাদের ফাঁসি চাই। আমরা গরিব মানুষ বলে কি বিচার পাব না?"

বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্ষোভ প্রকাশ করেছেন। আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ঘটনাটি মৌখিকভাবে অবগত হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো আনুষ্ঠানিক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত যুবক ও তার পরিবার বর্তমানে আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত