Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

২৬ বাংলা টিভি   19-Mar-2026   29

Photo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি


নিউজ ডেস্ক:

ঈদযাত্রার চাপের মধ্যে অতিরিক্ত যানবাহন ও একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইলের করাতিপাড়া পর্যন্ত দীর্ঘ এ যানজট দেখা যায়। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

যাত্রীরা জানান, দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে তাদের সময় লাগছে প্রায় ১২ ঘণ্টা। চন্দ্রা পার হওয়ার পর থেকেই যানজট শুরু হয়েছে। আটকে আটকে চলতে গিয়ে টাঙ্গাইল পৌঁছাতেই ৮ ঘণ্টা লেগেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ গণমাধ্যমকে জানান, অতিরিক্ত যানবাহনের চাপ এবং কিছু গাড়ির বিকল হয়ে পড়ার কারণে মহাসড়কে ধীরগতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত