Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মহাসড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক : প্রতিমন্ত্রী টুকু

২৬ বাংলা টিভি   18-Mar-2026   31

Photo

মহাসড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক : প্রতিমন্ত্রী টুকু


নিউজ ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু) জানিয়েছেন,  আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও সমন্বিতভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেওয়া এসব উদ্যোগের ফলে ইতোমধ্যেই যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক গতি ফিরে পেয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরাও সক্রিয়ভাবে কাজ করছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই ধারা অব্যাহত থাকলে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জনগণের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের সেবায় নিয়োজিত থাকবে।

এ সময় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, সড়ক ও মহাসড়কের পরিস্থিতি সরেজমিনে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী নিজেই উপস্থিত হয়েছেন। এতে বোঝা যায়, সরকার ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কতটা সচেতন ও আন্তরিক। তিনি আশা করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন, নাজুর হাইওয়ে থানার ওসি শওকত হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত