Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

ফুলবাড়ীতে ইস্কাপসহ মাদক দম্পতি গ্রেফতার

২৬ বাংলা টিভি   12-Oct-2025   64

Photo

ফুলবাড়ীতে ইস্কাপসহ মাদক দম্পতি গ্রেফতার


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইস্কাপসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ বাদী হয়ে গ্রেফতার দম্পতির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার। 

পুলিশ জানায়, শনিবার (১১ অক্টোবর) রাত পনে ১২ টার দিকে ডিউটিরত পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ী খোকন মিয়া ও তার স্ত্রী মোমেনা বেগম নিজ বাড়িতে মাদক বিক্রি করছে বিষয়টি ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকারকে জানান। পরে ওসির নেতৃত্বে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামে ওই মাদক ব্যবসায়ী দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী খোকন মিয়ার ঘর থেকে ২২ বোতল ভারতীয় মাদক দ্রব্য ইস্কাফসহ দুই স্বামী-স্ত্রীকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত