Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় তারেক রহমানের পক্ষ থেকে ১ হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

২৬ বাংলা টিভি   18-Mar-2026   44

Photo

বেনাপোল প্রতিনিধি : 

যশোরের শার্শা উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে করে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করা সম্ভব হয়েছে।
বিতরণ কার্যক্রমে স্থানীয় উপজেলা বিএনপির উপদেষ্ঠা আলহাজ¦ খায়রুজ্জামান মধু ও ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, “তারেক রহমান সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
এ সময় বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে ঈদের মতো উৎসবকে কেন্দ্র করে যেন কেউ বঞ্চিত না থাকে। এসময় ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত