Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

ঈশ্বরদীতে কারখানায় ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

২৬ বাংলা টিভি   18-Mar-2026   43

Photo

ঈশ্বরদীতে কারখানায় ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ


ঈশ্বরদী প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে একটি কারখানায় ইফতারের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১৬ মার্চ) সন্ধ‍্যায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর এলাকায় অবস্থিত "বিডি ক্রিয়েশন" নামক কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ‍্যে বেশিরভাগই নারী শ্রমিক।

হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থ শ্রমিকরা জানান, রমজান মাস উপলক্ষে কারখানা থেকে প্রতিদিন তাদের ইফতারের খাবার সরবরাহ করা হয়। প্রতিদিনের মতো আজও ইফতারের জন‍্য তাদের খাবার দেওয়া হয়। ইফতার করার কিছুক্ষণ পর থেকে কারো কারো বমি, মাথা ঘোরানো, পেটে ব্যথাসহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। পরে তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাসনিম তামান্না স্বর্ণা জানান, বমি বমি ভাব, মাথা ঘোরানো, গলা- বুক জ্বালা পোড়াসহ নানা শারীরিক অসুস্থতা নিয়ে রোগীরা হাসপাতালে এসেছেন। ইফতারের ভাজা পোড়া তৈলাক্ত খাবার খেয়েছেন বলে জানা গেছে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ফুড পয়জনিং থেকে তারা অসুস্থ হতে পারেন। যেহেতু তেলজাতীয় খাবার খেয়েছে তাতে অ‍্যাসিডিটিও হতে পারে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান জানান, শ্রমিকদের কারখানা থেকে ইফতারের জন‍্য খাবার সরবরাহ করা হয়। প্রতিদিনের মত তারা আজও কারখানায় ইফতার খেয়েছেন। পরে তাদের গলা- বুক জ্বালাপোড়া বমি বমি ভাবসহ নানা শারীরিক সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। অসুস্থরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। পুলিশ ওই প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করেছে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত