Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

খাজুরায় কাভার্ডভ্যানের চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

২৬ বাংলা টিভি   12-Oct-2025   40

Photo

খাজুরায় কাভার্ডভ্যানের চাপায় সাইকেল আরোহীর মৃত্যু


জীবন আচার্য্য, (খাজুরা) যশোর :

যশোরের খাজুরায় কাভার্ডভ্যানের চাপায় নুর আলম (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে খাজুরা এম,এন,মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বাসস্ট্যান্ড-বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের তাহের মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নুর আলম বাইসাইকেলযোগে বাড়ি থেকে খাজুরা বাজারের উদ্দেশে রওনা দেন। বেলা ১২টার দিকে এম,এন, মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিছন থেকে আসা আফজাল পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে নুর আলমের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তাপস আঢ্য। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রথমে নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরে খোঁজখবর নিয়ে শনাক্ত করা হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়। এখনো যানটি আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল সংলগ্ন এলাকায় লুকিয়ে রাখা কাভার্ডভ্যানটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত