Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, নেই যানজট

২৬ বাংলা টিভি   17-Mar-2026   41

Photo

সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, নেই যানজট


সিরাজগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে যাওয়া বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাসের সংখ্যা বাড়তে দেখা যায়। তবে যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত মহাসড়কের কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখতে আগেভাগেই নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। এছাড়া যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দুর্ঘটনা প্রবণ স্থানগুলোতেও বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
দীর্ঘ প্রতীক্ষার পর সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের চার লেন সম্প্রসারণ কাজ শেষ হওয়ায় যান চলাচলে স্বস্তি ফিরেছে। পাশাপাশি ঢাকা–বগুড়া মহাসড়ক ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকার দুটি লেনের কাজও সম্পন্ন হওয়ায় যানজটের ঝুঁকি অনেকটাই কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাইওয়ে পুলিশ বলছে, দুপুরের পর থেকে যানবাহনের চাপ আরও বাড়তে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এবার ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের মানুষের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও যাত্রীরা।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত