Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

কু‌ড়িগ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে গোসল করতে নেমে শিশুর মৃত‌্যু

২৬ বাংলা টিভি   17-Mar-2026   50

Photo

কু‌ড়িগ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে গোসল করতে নেমে শিশুর মৃত‌্যু


কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মো. ইব্রাহিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দি‌কে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর নৌকা ঘাট এলাকায় এ  ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম উপজেলার ফলুয়ার চর গ্রামের বাসিন্দা মো. হোসেন আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে নৌকা ঘা‌টে অন্য শিশুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে শিশু ইব্রাহিম। একপর্যায়ে অসাবধানতাবশত সে গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধারে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। কিছু সময় পর তাকে নদী থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার এসআই (অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব) কাউসার আলী ব‌লেন, বিষয়‌টি কেউ থানায় জানায়নি। খোঁজ নি‌য়ে বিস্তা‌রিত জানা‌তে পারব।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত