Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম-২ আসনের এমপির গাড়ি, আহত ৩

২৬ বাংলা টিভি   17-Mar-2026   56

Photo

সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম-২ আসনের এমপির গাড়ি, আহত ৩


ভুবন কুমার শীল, কুড়িগ্রাম প্রতিনিধি:

 সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন কুড়িগ্রাম -২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ। এ ঘটনায় তিনি সামান্য আহত হলেও তাঁর গাড়িচালক আবুল কালাম আজাদ (৪০) ও ব্যক্তিগত সহকারী ইকরাম হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুুচড়ে যায়।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামে ফেরার পথে রংপুর মহাসড়কের  কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর এমপি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে গুরুতর আহত গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীকে  পুলিশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় সংসদ সদস্য আহত হয়েছেন। তিনি সম্পূর্ণ সুস্থ্য আছেন। বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।  গুরতর আহত দুই জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রংপুর কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ট্রাকটি ঘটনাস্থলে রাখা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত