Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খুলনার তিন ডিপোতে তেল সংকট: বিপাকে ১৫ জেলার কৃষক ও ব্যবসায়ী

২৬ বাংলা টিভি   17-Mar-2026   39

Photo

খুলনার তিন ডিপোতে তেল সংকট: বিপাকে ১৫ জেলার কৃষক ও ব্যবসায়ী


খুলনা প্রতিনিধি:

খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না হওয়ায় খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ১৫ জেলার কৃষক ও ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্বে কৃষি মৌসুমে চাহিদা অনুযায়ী প্রতিটি ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণে ডিজেল ও অন্যান্য জ্বালানি তেল সরবরাহ করা হতো। তবে বর্তমানে চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের অজুহাতে শুধুমাত্র পেট্রোল পাম্পগুলোতে সীমিত আকারে তেল সরবরাহ করা হচ্ছে। অথচ অনুমোদিত এজেন্সিগুলোকে তেল সরবরাহ প্রায় বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এর ফলে চলমান ইরি-বোরো মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, সময়মতো তেল না পাওয়ায় জমিতে সেচ দিতে সমস্যার সৃষ্টি হচ্ছে, যা ফসল উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক কৃষক আশঙ্কা করছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

অন্যদিকে তেল সংগ্রহের জন্য বিভিন্ন জেলা থেকে আসা এজেন্সির তেলবাহী গাড়িগুলোকে ১০ থেকে ১২ দিন পর্যন্ত ডিপোর সামনে অপেক্ষা করতে হচ্ছে। এতে পরিবহন খরচ বৃদ্ধি ও ব্যবসায়ীদের আর্থিক লোকসান বাড়ছে।

দ্রুত এ সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন কৃষক ও ব্যবসায়ীরা। তারা জানান, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে হলে জরুরি ভিত্তিতে ডিপোগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত