Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় শতাধিক ভ্যানচালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

২৬ বাংলা টিভি   16-Mar-2026   30

Photo

শৈলকুপায় শতাধিক ভ্যানচালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধি: 

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহের শৈলকুপায় শতাধিক ভ্যানচালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কাতলাগাড়ী বাজার এলাকায় ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ সংগঠনের পরিচালক সমাজসেবক ও শিক্ষক উজ্জ্বল আলীর উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ভ্যানচালকদের হাতে সেমাই,চিনি,তেল,সাবান,চালসহ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রয়োজনীয় এসব সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শৈলকুপায় শতাধিক ভ্যানচালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


ভ্যানচালকরা জানান,সীমিত আয়ের কারণে পরিবারের ঈদের প্রয়োজন মেটানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় তারা স্বস্তি ও আনন্দ অনুভব করছেন।
‎সমাজসেবক ও শিক্ষক উজ্জ্বল আলী বলেন,‘সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে পারলে এক ধরনের আত্মতৃপ্তি পাওয়া যায়। তাদের মুখে হাসি ফোটানোই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আরও বলেন,মানবিকতা ও সহমর্মিতার চর্চা সমাজকে আরও সুন্দর ও সহনশীল করে তোলে। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত