সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা
নেত্রকোনায় ৩৫টি অবৈধ স্থাপনায় উচ্ছেদ
২৬ বাংলা টিভি 16-Mar-2026 41
নেত্রকোনায় ৩৫টি অবৈধ স্থাপনায় উচ্ছেদ
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ৩৫টি স্থাপনায় উচ্ছেদ অভিযান করে দখল মুক্ত করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) পৌর শহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসনের সমন্বয়ে সড়ক ও জনপদ বিভাগ এ অভিযান পরিচালনা করে।
অভিযানে সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, পুলিশগণ উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা গেছে, দুর্গাপুর পৌর শহরের রাস্তার দুই পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে দোকান মালিকেরা। এসব দোকান মালিকদের কে স্থাপনা সরিয়ে জায়গা দখলমুক্ত করার জন্য কয়েক দফা নোটিশ করা হয়। কিন্তু দোকান মালিগণকে বারবার নোটিশ করার পরেও তারা জায়গা দখল না ছাড়ায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘ আইনে প্রক্রিয়া শেষে সড়ক ও জনপদ বিভাগ দুর্গাপুর এ সমস্ত জায়গা দোকানপাট উচ্ছেদ করে দখলমুক্ত করেন।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান বলেন, রাস্তার একপাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় নির্মিত ৩৫টি স্থাফনা উচ্ছেদ করা হয়েছে। সওজের রাস্তার অপর পাশে থাকা জায়গায় আইনী প্রক্রিয়া শেষে দখলমুক্ত করা হবে।
নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন বলেন, দুর্গাপুরে অগ্রাধিকার ভিত্তিতে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার একপাশে অভিযান পরিচালনা করে ৩৫টি স্থাপনায় উচ্ছেদ অভিযান করা হয়েছে। রাস্তার অপর পাশে স্থাপনা গুলো আইনী প্রক্রিয়া শেষে দখল মুক্ত করা হবে।
news@26banglatv.com