Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় ১৭ বোতল নিষিদ্ধ ইস্কাপ সিরাপসহ মাদক কারবারী আটক

২৬ বাংলা টিভি   14-Mar-2026   45

Photo

শৈলকুপায় ১৭ বোতল নিষিদ্ধ ইস্কাপ সিরাপসহ মাদক কারবারী আটক


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় থানা পুলিশের এক অভিযানে ১৭ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ‘ইস্কাপ’ কাশির সিরাপসহ মমিনুল ইসলাম মিঠন (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।শনিবার (১৪ মার্চ) শৈলকুপা থানা পুলিশের এএসআই মাসুদ রানা এই অভিযান পরিচালনা করেন। আটককৃত মমিনুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার হিজলগাড়ী এলাকার মোনসের আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন মমিনুলের গতিবিধি লক্ষ্য করে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘ইস্কাপ’ সিরাপ উদ্ধার করা হয়।

শৈলকুপা থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহের সাথে জড়িত ছিল। উদ্ধারকৃত সিরাপগুলো মাদক হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া প্রক্রিয়াধীন।শৈলকূপা থানা পুলিশ ডেইলি ঝিনাইদহকে বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা থেকে আসা এই ধরণের নিষিদ্ধ ওষুধের চোরাচালান রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।"


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত