Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সদর উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মসজিদের উন্নয়নে আর্থিক সহায়তা

২৬ বাংলা টিভি   14-Mar-2026   30

Photo

সদর উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মসজিদের উন্নয়নে আর্থিক সহায়তা


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে মসজিদের উন্নয়ন কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে সদর উদ্দিন ফাউন্ডেশন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এই ফাউন্ডেশন আবারও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। সদর উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক বিএম কামরুজ্জামান শিবলু নিজ হাতে এসব অর্থ বিতরণ করেন।

সদর উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মসজিদের উন্নয়নে আর্থিক সহায়তা

এসময় উপজেলার মহেশ্বরচাদা গ্রামের মসজিদ, ফয়লা গোহাটা জামে মসজিদ এবং ফয়লা হাতেম আলী এতিমখানাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও পরিচালনার জন্য এসব প্রতিষ্ঠানের পরিচালকদের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি এতিমখানার এতিম শিশু এবং এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝেও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করাই তাদের মূল লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নে সদর উদ্দিন ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সদর উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক বিএম কামরুজ্জামান শিবলু বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের উদ্দেশ্য। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, এতিম ও অসহায় মানুষের সহায়তা এবং সমাজের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরও জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে কন্যাদায়গ্রস্ত পিতাদের সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়রা সদর উদ্দিন ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত