Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণের কারণে অতিমাত্রায় জনদুর্ভোগ বন্ধের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

২৬ বাংলা টিভি   12-Oct-2025   42

Photo

চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণের কারণে অতিমাত্রায় জনদুর্ভোগ বন্ধের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ


চুয়াডাঙ্গা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণে কোন নিয়ম না মানায় অতিমাত্রায় জনদুর্ভোগ ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং পূণর্বাসনের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর)  বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধনে ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহন করেন।

চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা বিএনপির সাংঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা দোকান মালিক সমিতির আহবায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ ও রেলবাজার সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে রেলবাজারে ওভারপাস নির্মাণের কাজ চলছে  ধীরগতিতে। এ কারনে এই জনপদের ব্যবসায়ীসহ রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য  বারবার প্রশাসন, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতি অনুরোধ করা হলেও তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেনা। যার ফলে দুর্ভোগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সীমাহীন কষ্ট লাঘবের জন্য দ্রুত কাজ শেষ করার অনুরোধ জানান বক্তারা।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত