Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   14-Mar-2026   30

Photo

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি: 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কোমলমতি শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে এবং তাদের সুপ্ত সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শিশু শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা কয়েকটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। মূলধারার শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্ধী শিশুরাও স্বতঃস্ফূর্তভাবে তাদের রং-তুলিতে স্বাধীনতার রূপ ফুটিয়ে তোলে।
জেলা সরকারি গণগ্রন্থাগারের পরিচালক মো: মনিরুজ্জামান বলেন, "নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত তাৎপর্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। শিশুদের আঁকা প্রতিটি ছবিতে দেশপ্রেমের প্রতিফলন ঘটেছে। বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে আরও সার্থক করে তুলেছে।
অনুষ্ঠান শেষে  বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং  তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
 


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত