Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

জামায়াতের নারী সমাবেশে বিএনপির বাঁধা, সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত

২৬ বাংলা টিভি   13-Mar-2026   48

Photo

জামায়াতের নারী সমাবেশে বিএনপির বাঁধা, সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে শুক্রবার জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে বিএনপির ৬ জন ও জামায়াতের ৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত বিএনপি নেতা তরু মুন্সিকে ঢাকায় ও জামায়াতের ওয়ার্ড আমীর দবিবুর রহমানকে ফরিদপুর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে মাধবপুর গ্রামের মুনছুর মুন্সির ছেলে তরু মুন্সি, তার ছেলে শিপন মুন্সি, ভাই হোসেন আলী, ভাতিজা শহিদুল ইসলাম, নায়েব আলী, আব্দুল খালেক ও আকবর আলীর, ৮নং চান্দেরপোল ওয়ার্ড জামায়াতের আমীর দবিবুর রহমান, মাদবপুর গ্রামের জামায়াতের রোকন আবু সাঈদের নাম জানা গেছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বেতাই পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, শুক্রবার মাধবপুর গ্রামের ওহিদুলের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা একটি তালিম কর্মসূচির জন্য জড়ো হন। এ সময় বিষয়টি নিয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে জেলা বিএনপি সভাপতি এ্যাড. আব্দুল মজিদ বলেন, জামায়াতের নারী কর্মীরা বাড়ি থেকে মা বোনদের ডেকে নিয়ে আসেন। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের সাথে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়। এ হামলায় আহত স্থানীয় বিএনপি নেতা তরু মুন্সির অবস্থা আশংকাজনক। এছাড়া স্থানীয় বিএনপির নেতা কর্মিদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল  বলেন, জামায়াতের নারী কর্মীরা ইফতারের আয়োজন করছিলেন। এতে বিএনপির লোকজন বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিএনপির হামলায় জামায়াতের ৬/৭ কর্মী আহত হয়েছেন।

তিনি অভিযোগ করে আরো বলেন, জেলা জুড়ে বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, মাধবপুর গ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ টহল দিচ্ছে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত