Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

কুতুবদিয়া সৈকতে ভেসে আসা তিমির দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

২৬ বাংলা টিভি   13-Mar-2026   45

Photo

কুতুবদিয়া সৈকতে ভেসে আসা তিমির দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন


কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্রসৈকতে ভেসে আসা একটি বিশালাকার মৃত তিমি চার দিন ধরে পড়ে থাকায় পচে গিয়ে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দ্রুত এটি অপসারণ বা মাটিচাপা দেওয়ার কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পবিত্র রমজান মাসে রোজাদারসহ সাধারণ মানুষ দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ রাতে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের পশ্চিম সমুদ্রসৈকতে মৃত তিমিটি প্রথম ভেসে আসে। পরে জোয়ারের পানিতে তিমিটি উপকূলের আরও কাছে চলে এলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক্সকাভেটর দিয়ে বালিয়াড়িতে গর্ত খুঁড়ে সেটিকে পুঁতে ফেলার চেষ্টা করা হয়।

দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, শনিবার রাতে তিমিটিকে বালুর নিচে চাপা দেওয়া হয়েছিল। তবে পরদিন জোয়ারের তীব্র স্রোতে সেটি আবার বালিয়াড়ি থেকে বের হয়ে আসে। বর্তমানে তিমিটি পচে যাওয়ায় আশপাশের এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

এদিকে স্থানীয়দের অভিযোগ, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পদোন্নতির কারণে বদলি হয়েছেন এবং সহকারী কমিশনার (ভূমি) ছুটিতে রয়েছেন। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করলেও এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকাবাসীর আশঙ্কা, তীব্র গরমে তিমির পচা দেহ থেকে সৃষ্ট দুর্গন্ধ ও জীবাণু জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই দ্রুত গভীর গর্ত খুঁড়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে তিমিটিকে মাটিচাপা দিয়ে সমস্যা সমাধানে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত