Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

রামপালের নৌবাহিনীর বাস- মাইক্রোবাসের ধ্বাক্কায় নিহত ১২ আহত ৪

২৬ বাংলা টিভি   13-Mar-2026   49

Photo

রামপালের নৌবাহিনীর বাস- মাইক্রোবাসের ধ্বাক্কায় নিহত ১২ আহত ৪


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:

 রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ৩টার সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলাচলের সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্য ৪ জনের মৃতদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল এবং খুমেক হাসপাতালে ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার সাংবাদিক এস, এম মাহাবুবুর রহমান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো নাম পরিচয় সঠিকভাবে পাওয়া যায়নি।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নৌবাহিনীর বাসগুলো দ্রুতগতিতে চলাচল বন্ধের দাবী করেছেন সচেতন মহল।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত