Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৬ কোটি টাকার পন্য চালান আটক

২৬ বাংলা টিভি   13-Mar-2026   40

Photo

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৬ কোটি টাকার পন্য চালান আটক


বেনাপোল প্রতিনিধি : 

বেনাপোল বন্দরে ব্রেকিং পাউডার ঘোষনা দিয়ে ৬ কোটি টাকা মুল্যের আমদানিকৃত ১০০ প্যাকেজ শাড়ি, ফ্রিপিচ, কসমেটিক ও কেমিকেলের বড় একটি চালান আটক করেছে কাস্টমস। 

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে জাতীয় নিরাপত্তা সংস্থ্যা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বন্দরের ৩৭ নাম্বার পণ্যগার থেকে মিথ্যা ঘোষনার চালানটি আটক করে কাস্টমস।

অবৈধ পন্য চালানটির আমদানিকারক শাপা ইমপেক্স এবং শুল্ক ফাঁকিতে সহযোগীতা করছিল সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের হুদা ইন্টারন্যাশনাল। 

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে, উন্নত মানের শাড়ি ৭ হাজার পিচ, থ্রি পিছ ৬ হাজার পিচ, টু পিচ ৩শ' টি, বেবি ওয়ার  ৩শ' কেজি,  ওরনা  ৫৫০ পিচ, ৬ ফেইস ওয়াস ৬শ' কেজি, বডি লোশন ১শ' কেজি,

ও বিশেষ ধরনের কেমিকেল ৬শ' কেজি।

বেনাপোল কাস্টমস রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন,  গোপন সংবাদ পেয়ে পণ্য চালানটি আটক করা হয়। অনিয়মের অভিযোগকারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ রয়েছে বেনাপোল বন্দর ও কাস্টমসের এক শ্রেনীর দূর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগীতায় সাম্প্রতি বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনার পণ্য আমদানি বেড়েছে। মাঝে মধ্যে দুই একটি চালান আটক হলেও অধিকাংশ থাকছে ধরা ছোয়ার বাইরে। এতে রাজস্ব আয়ে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরী হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে লক্ষমাত্রার চেয়ে ১৬৫০ কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত