Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝামেলার অজুহাতে স্বাধীনতা দিবসে কালীগঞ্জে ফুটবল-ক্রিকেট খেলা বন্ধের ঘোষণা দিলো ইউএনও

২৬ বাংলা টিভি   13-Mar-2026   28

Photo

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:

মারামারি বা ঝামেলার আশঙ্কার কথা উল্লেখ করে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফুটবল ও ক্রিকেট খেলা আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসন। এ সিদ্ধান্তের ফলে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্তের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

সভায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নির্ধারণের সময় ফুটবল বা ক্রিকেট খেলার আয়োজনের বিষয়টি আলোচনা ওঠে। অতীতে এ দুটি খেলাকে কেন্দ্র করে দিবসটি উপলক্ষে স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশ তৈরি হতো এবং বিভিন্ন দল অংশগ্রহণ করত। তবে দল গঠনকে কেন্দ্র করে মারামারি বা বিশৃঙ্খলার আশঙ্কা থাকতে পারে, এমন যুক্তি তুলে ধরে ইউএনও খেলাগুলো আয়োজন না করার সিদ্ধান্ত জানান। ফলে এবারের স্বাধীনতা দিবসের কর্মসূচি থেকে ফুটবল ও ক্রিকেট খেলা বাদ দেওয়া হয়েছে।

এদিকে একই সভায় স্বাধীনতা দিবসের বিভিন্ন উপ-কমিটি গঠন করা হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের নাম সেখান থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। বিষয়টি নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত