Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে রেললাইনে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

২৬ বাংলা টিভি   13-Mar-2026   49

Photo

নড়াইলে রেললাইনে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু


নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনে আটকে পড়া ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান ওই গ্রামের মৃত তামজেল হোসেনের ছেলে।
সকালে আমিনুর রহমান বাড়ির পাশে রেললাইনের ধারে ছাগল বাঁধতে যান। এ সময় একটি ছাগল দৌড়ে রেললাইনের ওপর চলে গেলে তিনি সেটিকে টেনে আনতে যান। কিন্তু ছাগলের দড়ির খুঁটিটি রেললাইনের পাতে আটকে যাওয়ায় তিনি দ্রুত সরতে পারেননি। ঠিক সেই মুহূর্তে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের নিচে তিনি কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল নিহতের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু দুর্ঘটনাটি রেলওয়ের সীমানায় ঘটেছে, তাই রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#
 


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত