Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় তিন শিক্ষার্থীকে নয় বার বলাৎকারের অভিযোগ

২৬ বাংলা টিভি   12-Oct-2025   50

Photo

শৈলকুপায় তিন শিক্ষার্থীকে নয় বার বলাৎকারের অভিযোগ


 স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া ডিএম কলেজের সামনে মাদরাসাতুস সুন্নাহ এন্ড ইসলামিক স্কুলের পরিচালক ইমরান হোসেন এবং তার ভাই জাকির হোসেন এর বিরুদ্ধে মাদ্রাসার একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে । এঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

জানা যায়,মাদরাসাতুস সুন্নাহ এন্ড ইসলামিক স্কুলে ১২২ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়াও ১৯ জন নারী শিক্ষার্থী রয়েছে। এদের বেশিরভাগ শিক্ষার্থী আবাসিকে থেকে পড়ালেখা করেন। শনিবার বিকালে ৩ শিক্ষার্থী মাদ্রাসার পরিচালক ও সহকারী পরিচালক এর বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ করলে মুহুর্তেই মাদ্রাসা প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ৩ শিক্ষার্থী অভিযোগ করেন, মাদ্রাসা ও পরিচালকের বাসা একই জায়গায় হওয়ায় বাসায় কেউ না থাকলে তাদের বাসায় নিয়ে একাধিকবার অনৈতিক কার্যকলাপ করেন। যেকারণে এক শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে যায়। পালানোর কারণ জানতে চাইলে বিষয়টি সামনে আসে এবং বিষয়টি তার পরিবার কে জানায়।

অভিযুক্ত পরিচালক ইমরান বলেন, বেশকিছুদিন ধরে মাদ্রাসা বন্ধ করার জন্য এক শিক্ষার্থী চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন ষড়যন্ত্র করছে। তার ভাইয়ের ব্যাপারে জানতে চাইলে বলেন,হয়তো বাচ্চাদের সাথে কিছু ভুলত্রুটি হতে পারে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, অনৈতিক কার্যকলাপের ঘটনায় উত্তেজনা বিরাজ করছিল। সেখানে যৌথ বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। 

ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। অপ্রীতিকর ঘটনার আশংকায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তাদের অভিভাবকদের কাছে দেওয়া হয়েছে।

যেসব শিশুদের অভিভাবক এখনো আসেনি তাদের সাথে আনা হয়েছে। অভিভাবক আসলে তাদের থানা থেকে পরিবারের কাছে হস্তান্তর  হবে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত