সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে বিশ্ব কিডনি দিবস উদযাপন
২৬ বাংলা টিভি 12-Mar-2026 39
ঝিনাইদহে বিশ্ব কিডনি দিবস উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধি:
‘সবার জন্য সুস্থ্য কিডনি-মানুষের যত্নে বাঁচাও ধনণী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ক্যাম্পস কিডনি ও ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশে এতে সংস্থাটির মেডিকেল অফিসার ডা: রিফাত বিন শরিফ, ম্যানেজার রাকিবুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কিডনি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস এবং সুস্থ জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখকরে বক্তারা কিডনি রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
news@26banglatv.com