Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে পরিত্যক্ত হোটেলে মাদক সেবন: তিন যুবকের কারাদণ্ড

২৬ বাংলা টিভি   12-Mar-2026   44

Photo

ঝিনাইদহে পরিত্যক্ত হোটেলে মাদক সেবন: তিন যুবকের কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ

ঝিনাইদহের ভাটই বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত হোটেলে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু সাহা এই রায় প্রদান করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল ঝিনাইদহের ভাটই বাজার এলাকার একটি পরিত্যক্ত হোটেলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই হোটেলের ভেতর থেকে তিন যুবককে ইয়াবা ও মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতদের পরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু সাহার ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়। আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় আদালত প্রত্যেককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৭ দিনের অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু সাহা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের দ্রুতই জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত