Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

বাংলাবান্ধায় ভারতীয় পাথরের ট্রাকে আসা মর্টার শেল উদ্ধার

২৬ বাংলা টিভি   11-Mar-2026   51

Photo

বাংলাবান্ধায় ভারতীয় পাথরের ট্রাকে আসা মর্টার শেল উদ্ধার


পঞ্চগড় প্রতিনিধি :

 পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ভারত থেকে আমদানি করা পাথরের ট্রাকের সঙ্গে আসা একটি পুরাতন মর্টার শেল উদ্ধার করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। পরে সেটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মর্টার শেলটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩১/২৩ আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়ুয়াপাড়া এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ সন্ধ্যা প্রায় ৭টার দিকে ভারত থেকে আমদানিকৃত পাথরের একটি ট্রাক আনলোড করার সময় স্থানীয় শ্রমিক জিল্লুর রহমান মর্টার সেল সদৃশ একটি বস্তু দেখতে পান। লোহার বস্তু মনে করে তিনি সেটি ঝাড়ুয়াপাড়ায় নিজের বাড়িতে নিয়ে যান।

পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে জানানো হলে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে  মর্টার শেল সদৃশ বস্তুটি উদ্ধার করে। পরে  তেঁতুলিয়া মডেল থানার এসআই কমলেশ রায়ের নেতৃত্বে একটি পুলিশ টহল দলের কাছে উদ্ধারকৃত মর্টার শেলটি হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে  জানান, মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। পাশাপাশি আদালত ও সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস  বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তায় বিজিবি তৎপর রয়েছে। নিয়মিত অভিযানের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবান্ধা বিওপির সদস্যরা মর্টাল শেলটি উদ্ধার করে। পরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত