Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা: দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর

২৬ বাংলা টিভি   10-Mar-2026   60

Photo

কিশোরগঞ্জে পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা: দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর


জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ:

 কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে নিলামের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের দায়িত্ব প্রাপ্ত আমলগ্রহকারী জিআর নং ১ আদালতের বিচারক ফখরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গেলে নিলাম সিন্ডিকেটের হামলার গুরুতর আহত হন চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশন জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু।

এ ঘটনায় ওই দিন রাতে আহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদী হয়ে ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী প্রধান আসামি কিশোরগঞ্জ পৌর কৃষক দলের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জীবন মিয়া ও তার অনুসারী মনাকে আটক করে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মীর শাখাওয়াত হোসেন বলেন, “পাগলা মসজিদের মতো পবিত্র স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। আমরা আশা করছি রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

মোহাম্মদ আবুল কালম ভূইয়া জানায়, রিমান্ডে এনে আসামিদের জিজ্ঞাসাবাদ করে হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা করা হবে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত