Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৬ বাংলা টিভি   10-Mar-2026   49

Photo

সিরাজগঞ্জে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ


 সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৬০টি স্থাপনা ভেঙে ফেলে জায়গা দখলমুক্ত করা হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। স্টেশন চত্বরের পাশের সড়ক ঘেঁষে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কাপড়ের দোকান, হোটেলসহ বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
রেলওয়ে কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে এসব দোকানপাট রেলওয়ের জমি দখল করে পরিচালিত হচ্ছিল। এতে স্টেশন এলাকার স্বাভাবিক পরিবেশ ও চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল। বিষয়টি সমাধানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে মো. শফিকুল ইসলাম বলেন, রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি করা হচ্ছে। অবৈধভাবে গড়ে ওঠা মোট ৬০টি স্থাপনা অপসারণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত