Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন

২৬ বাংলা টিভি   08-Mar-2026   31

Photo

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন


নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অবমাননার অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

রোববার (০৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন।

এর আগে একই দিন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম নাসীর উদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

মামলার আবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বিপুল ভোটে মির্জা আব্বাসের কাছে পরাজিত হন। নির্বাচনের সময় এবং পরবর্তী সময়ে তিনি বিভিন্ন সময় মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এতে আরও বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হচ্ছে।

অভিযোগে উল্লেখ করা হয়, সর্বশেষ ৫ মার্চ ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্য ভাইরাল হয়ে যায়, যা মির্জা আব্বাসের মানসম্মান ক্ষুণ্ন করেছে এবং তার রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত