Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় মামলা চলমান, জেলে আসামি-দেয়াল তুলছে তৃতীয় পক্ষ।

২৬ বাংলা টিভি   08-Mar-2026   39

Photo

শৈলকুপায় মামলা চলমান, জেলে আসামি-দেয়াল তুলছে তৃতীয় পক্ষ।


শেখ রুহুল আমিন,ঝিনাইদহ :
জমিসংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহের শৈলকুপায় দুই বিবাদী যখন জেলহাজতে, সেই সুযোগে বিতর্কিত জমিতে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দুই ভাইয়ের বিরুদ্ধে। বিরোধপূর্ন জমিতে একাধিক মামলা থাকলেও সেইসব তোয়াক্কা না করে জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন তারা। এ ব্যাপারে ভুক্তভোগী ঝিনাইদহ শৈলকুপা থানায় একাধিক অভিযোগ দায়ের করলেও প্রভাবশালী ওই দুই ভায়ের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি। 

 

শৈলকুপায় মামলা চলমান, জেলে আসামি-দেয়াল তুলছে তৃতীয় পক্ষ।


মামলার বিবরণ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মহেশপুর  মন্ডল পাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের সাথে একই গ্রামের মৃত জাফর ইকবালের ছেলে শাহ আলম সাগর ও সবুজ হোসেনসহ তার পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরই মধ্যে মামলার বাদী আনোয়ারুল ইসলাম তার পরিবারের কাছে চাঁদাদাবি ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে স্থানীয় প্রভাবশালী মোস্তাফিজুর রহমান তুর্কি ও তার ভাই জিল্লুর রহমান জোয়ার্দ্দারসহ তাদের সহযোগীরা। এরপর তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আনোয়ারুল ইসলাম বাদী মামলা দায়ের (যার মামলা নং-শৈল:দ্রুত,সি,আর-৫২/২৫) করলে পুলিশ গ্রেফতার করে বিবাদী দুই ভাইকে জেল হাজতে পাঠায়। কিন্তু তারা জেল হাজতে থাকলেও ও স্থানীয় প্রভাবশালী মোস্তাফিজুর রহমান তুর্কি ও তার ভাই জিল্লুর রহমান জোয়ার্দ্দার এবং তাদের সহযোগীরা বিরোধপূর্ন জমি দখলের করে প্রাচীর নিমার্ণ করে যাচ্ছেন। এব্যাপারে মোস্তাফিজুর রহমান তুর্কির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নির্মাণকাজ করার কথা অস্বীকার করে জানান আমরা জমির মালিক না এবং আমি ও আমার ভাই সেখানে যায়নি। 
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জমিসংক্রান্ত বিরোধে আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেখানে কাজ করার কোন সুযোগ নেই। অভিযোগ পেলে আমরা দ্রæত পুলিশ পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ করব এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
 


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত